আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সবচেয়ে প্রখ্যাত সমালোচকদের অন্যতম ডেমোক্র্যাটিক কংগ্রেস নারী ইলহান ওমর এবং রশিদা তালিব নতুন মেয়াদে পুনরায় নির্বাচিত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) ওয়াই নেট গ্লোবালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওমর মিনেসোটা অঙ্গরাজ্য থেকে জয়লাভ করেছেন। এই জয়ের প্রায় তিন সপ্তাহ আগে তার অভিবাসন সংক্রান্ত নথি তদন্তের অংশ হিসেবে ফেডারেল এজেন্টরা তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। ওমর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের দাবি করেছেন।
অন্যদিকে কংগ্রেসের প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী সদস্য রশিদা তালিব মিশিগান থেকে পঞ্চম মেয়াদের জন্য জয়ী হয়েছেন। দুই জনই ইসরায়েলে মার্কিন সামরিক সাহায্য বন্ধের দাবি জানিয়েছেন এবং গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন।
এখন পর্যন্ত পাওয়া গণনায় ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ২০৬টি আসন এবং রিপাবলিকানরা ১১৯টি আসনে জয় লাভ করেছে।
সূত্র: ওয়াই নেট গ্লোবাল

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved