নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়া এলাকায় আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের একাধিক প্লটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগকারীদের দাবি, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে এস্টেটের দখলে থাকা এসব প্লটে সম্প্রতি একদল লোক প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। স্থানীয় সূত্রের অভিযোগ, এ ঘটনায় ৯২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবীর নেতৃত্বে সালাউদ্দিন, কন্ট্রাক্টর নিজামসহ আরও কয়েকজন এবং তাদের অনুসারীরা জড়িত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, প্রায় দেড় শতাধিক লোক নিয়ে তারা সংশ্লিষ্ট প্লটগুলোতে প্রবেশ করে বিভিন্ন স্থাপনা ও মালামাল ভাঙচুর এবং লুটপাট করে। এ ঘটনায় ভোলার বাসিন্দা রহিম নামে আরও একজন জড়িত ছিলেন বলেও স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে।
অভিযোগকারীরা জানান, জমিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আদালতের নির্দেশে স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) বহাল রয়েছে। এমন পরিস্থিতিতে প্লটে প্রবেশ করে ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রূপনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
এদিকে, ৯২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবীর বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে বাজার দখল, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগও স্থানীয়ভাবে রয়েছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হকের আত্মীয় পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, দুয়ারীপাড়া এলাকায় ভোলা থেকে আসা কিছু ব্যক্তির কর্মকাণ্ডে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি ও উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকাবাসী ও অভিযোগকারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved