খেলাধুলা ডেস্কঃ আগামী ৫ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ওমানে আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় আসরটির সময়সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এসিসি করেছে, টুর্নামেন্টের সব কয়েটি ম্যাচ মাস্কাটের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ড ১ ও ২-এ অনুষ্ঠিত হবে। আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ এ’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়া। ‘গ্রুপ বি’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে এবং শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের আসরে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালয়েশিয়ার। একই গ্রুপে থাকায় ৮ নভেম্বর ক্রিকেটের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের পর ১২ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ১৯১ রানে হারিয়ে তারা শিরোপা জিতেছিল। এটি ছিল দেশটির দ্বিতীয় এশিয়া কাপ শিরোপা।

সম্পাদক মন্ডলীর প্রধান উপদেষ্টাঃ তালুকদার রুমী

উপদেষ্টাঃ খান সেলিম

উপদেষ্টাঃ জাকির হোসেন মোল্লা

উপদেষ্টাঃ মোঃ আমিনুল ইসলাম রিপন

প্রধান সম্পাদকঃ সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত

সম্পাদক: এসএম বদরুল আলম

প্রকাশক: মোঃ শিহাব উদ্দিন

নির্বাহী সম্পাদক: এসএম ইসলাম উকিল

ব্যবস্থাপনা সম্পাদক: এস এম ইকবাল হোসেন নিপু

সহ সম্পাদকঃ মুঞ্জর আহামেদ

বার্তা সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম সাইমন

নাম্বারঃ ০১৭১১ ৫৮৮১০৬

নাম্বারঃ ০১৭১১ ৪৭৫৪৪৮

মেইলঃ Mirpurpressclub026@Gmail.com

Copyright © 2025 All rights reserved